খুব সুন্দর একটা লাল গোলাপ ফুটেছে, ছবিটা দিলাম তোমাদের। এই গোলাপ গুলো শিখরপুর থেকে আনা। এই ক-দিনে গাছগুলো বেশ দাঁড়িয়ে গিয়েছে।
চন্দ্রমল্লিকাও ফুটছে অনেক। গাছগুলো ছোট কিন্তু বেশ কতগুলো নানা ধরনের ফুল ফুটেছে।
কাল একটা নতুন পাখি বাগানে এসেছিল, নাম জানিনা, কাঠঠোকরার মতো পুরোনো, কাঠ ঠুকছিল।
বেজি গুলো ভারি ঝামেলা করছে, গাছের তলার মাটি খুড়ে ফেলছে, নানা জায়গায়, শেষ অবধি বগনভলিয়া, আর Parrot Beak এর কাঁটা ডাল মাটির উপর দিতে সেখানে উৎপাত বন্ধ করেছে। Pansy র মাটিতে কাঁটা ডাল।
আম গাছে কসাই পাখি।
আজ বাগানে চুন দেওয়া হল।
জিয়ারুল আমাকে ভাইফোঁটায় অনেক গুলো Impatiens দিয়েছে।
সেগুলো ফুল দিচ্ছে। বড় চারা।
চন্দ্রমল্লিকা গুলো একটু বড় হয়েছে।
Chandramollika
আজ ভাই আমাকে শিখরপুর নিয়ে গিয়েছিল, অনেক গুলো গোলাপ এনেছি।
তিনটে Lilium ও এনেছি। এই ফুল টা আমি আগে করিনি, দেখি কি হয় !