Navigation

Saturday, February 8, 2014

শীতের ফুলের ছবি


আমার বাগানের শীতের ফুলের ছবি। 


সেদিন ফেরিওয়ালা যে সুরটি বাজিয়ে যাচ্ছিল , সেই সুরটিই আছে এখানে।এবার গোলাপ ভাল হয়েছে। শীত তেমন করে না পড়ায়, Cineraria এখনো ফোটেনি। কাল Alipur Horticulture এ Flower Show দেখতে গিয়েছিলাম, আমি আর আইভি। আমি Lily Bulb, Camelia, আর Orchid কিনেছি। শীতের ফুলের সব ছবি এখানে দেওয়া গেল না।
 তাই Picasa link দেখুন : Siter Phul 2014


বেজির খুনসুটি-- দুষ্টু বেজিগুলো আমার ফুল গাছ গুলোর ওপর এবার বড়ই অত্যাচার করেছে। তাই নানা জায়গায়, কাঁটাডাল বিছিয়ে দিয়েছি। 




Sunday, January 26, 2014

শীতের ফুল 2014

শীতের ফুল 2014




বাগানে ফুল ফুটেছে অনেক। গত শীতে আরো ফুল হয়েছিল, এবার আবহাওয়ার খামখেয়ালীতে তেমন ফুল হলনা। তাও আমার বাগানের গাছেরা আমাকে খুব ভালবাসে, তাই অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ওরা সেজে উঠেছে, অপরূপ রূপে। এই Video টা যখন আমি তুলছিলাম, রাস্তা দিয়ে ভারি মিস্টি একটা সুর বাজিয়ে গেলেন এক ফেরিওয়ালা, আর পাখিরাও ডাকছিল তাদের সঙ্গীদের। এত সুন্দর এক আবহ তৈরী হল যে মনে হল প্রকৃতি তার গানের সুর নিজেই ছড়িয়ে দিল।



ফুলের নাম আর পরিচয় জানতে দেখুন আমার অন্য Blog গাছের গল্প Gacher Golpo

Sunday, January 12, 2014

দাগিগলা কাঠকুড়ালি


যে নতুন পাখিটার নাম কাল দিতে পারিনি, net এ খুঁজে দেখলাম তার নামটা ভারি মজার- দাগিগলা কাঠকুড়ালি, Streak-throated Woodpecker. Scientific name: Picus xanthopysaeus.
এটা বাংলাদেশের খুব দুর্লভ আবাসিক পাখি। এটা মেয়ে পাখি। ছেলে পাখির মাথায় লাল রঙের টানা দাগ থাকে। এরটা কালো।এরা গাছের কান্ড বা পুরোনো কাঠ ইত্যাদি থেকে খাবার সংগ্রহ করে। পোকা- উই, গোবরে পোকা, পিঁপড়ে এই সব খায়। ফুলের মধু, ফলের রসও খায়।
বাগানে ঠক ঠক আওয়াজের সাথে একটা অন্য রকম পাখির ডাক শুনে আমি চুপিচুপি গিয়েছিলাম ছবি তুলতে। তাই তো এর দেখা পেলাম। এর ডাক খুব তিক্ষ্ণ। কুয়িম্প…। জানুয়ারি- জুন মাসের মধ্যে এদের প্রজনন ঋতু। এই সময় এরা ফাঁপা বাঁশ বা গাছের ফাঁপা ডালে আঘাত করে ড্রাম বাজানোর মতো আওয়াজ করে। তাই বোধহয় ও ওর প্রেমিক কে ডাকছিল। দারুন হয় যদি ওরা আমাদের বাগানে বাঁশ গাছে বাসা করে।

এই সব তথ্য গুলো পেলাম একটা বাংলা দেশের ব্লগ থেকে। আমার বাগান টা একটু জংলা মতো, আর পাসের জমিটাতে ও বাড়িনেই, পোড়ো মত, তাই আমি অনেক পাখি দেখতে পাই। তবে সব সময় যে তারা আমাকে ছবি তোলার অবসর দেয় তা নয়। 

বাগানের টুকিটাকি

খুব সুন্দর একটা লাল গোলাপ ফুটেছে, ছবিটা দিলাম তোমাদের। এই গোলাপ গুলো শিখরপুর থেকে আনা। এই ক-দিনে গাছগুলো বেশ দাঁড়িয়ে গিয়েছে।




চন্দ্রমল্লিকাও ফুটছে অনেক। গাছগুলো ছোট কিন্তু বেশ কতগুলো নানা ধরনের ফুল ফুটেছে।


কাল একটা নতুন পাখি বাগানে এসেছিল, নাম জানিনা, কাঠঠোকরার মতো পুরোনো, কাঠ ঠুকছিল।













বেজি গুলো ভারি ঝামেলা করছে, গাছের তলার মাটি খুড়ে ফেলছে, নানা জায়গায়, শেষ অবধি বগনভলিয়া, আর Parrot Beak এর কাঁটা ডাল মাটির উপর দিতে সেখানে উৎপাত বন্ধ করেছে। Pansy র মাটিতে কাঁটা ডাল।

আম গাছে কসাই পাখি।

Wednesday, January 1, 2014

শিশির কথা


শিশির কথা

সে ছিল
আকাশ আর মাটির মাঝখানে 
এক ফোঁটা রাত শিশির।
তাই যখন রোদ উঠল
সে ঘাসের বুকে নিজেকে মিশিয়ে দিল।

বাতাস মেঘ আর ঝাউ-এর 
শরীর পিছলে সকাল আসার আগে
সে তা জানেনি। 

আর তাই
রূপালি জ্যোৎস্নায়
সেই শিশিরের দেহে
ঘনিষ্ট হয়েছে সমুদ্রের ঘ্রাণ-
রূপকথা, আর জলছবি।
তাই যখন রোদ উঠল
সে ঘাসের বুকে নিজেকে মিশিয়ে দিল-

তার আগে, 
প্রথম রোদের ডানায়
সে এঁকে দিল সাতরঙ
ছটফটে চড়ুই আর দোয়েলের গান।

আকাশ আর মাটির মাঝখানে
সে ছিল একফোঁটা রাত শিশির। 

Monday, December 30, 2013

First Winter Bloom 2013

আমার বাগানের শীতের ফুলের প্রথম হাসিটুকু তোমাদের দিলাম। এবার আবহাওয়া খুব খামখেয়ালি, শীত তো তেমন নেই, বৃষ্টিও হয়েছে-আগে অনেক। ফলে সেভাবে শীতের গাছ তার পছন্দের পরিবেশ পাইনি, ফুল তাই এবার খুব ভাল হবেনা। তাও ওরা আমাকে ভালবাসে খুব। নতুন ফুলে সেজে উঠছে আমার বাগান। তোমাদের দিলাম, সেই রেশটুকু।

...

Friday, December 27, 2013

প্রথম আলো

আজ Lilium ফুটেছে। সকালের নরম আলো, ফুলের ওপর এসে পড়েছে। জানলা খুলতেই সে বলল -সুপ্রভাত !
আজ বড় সুন্দর দিন। ভালো লাগছে খুব। 
গত শুক্রবার খুব একটা অদ্ভুত বা মজার ব্যাপার হয়েছে।
এই সকাল আটটা নাগাদ , বাগানে শুনলাম খুব পাখির কিচিমিচি। আমি বেরিয়ে দেখলাম, অনেক কাক মিলে খুব ডাকাডাকি করছে। উড়ে বেড়াছে না না ডালে, ভাবলাম ওদের মিটিং বসেছে, কিন্তু মজাটা হল, শুধু কাক নয়, আরও সব পাখি, বুলবুলি, দোয়েল, কসাই, ফিঙে সব, সব পাখি মিলে খুব ডাকাডাকি করছে। এ ডাল ও ডাল উড়ছে- কিছু বুঝতে পারলাম না। মনে হল যদি ওদের  ডাক গুলোর মানে বুঝতে পারতাম ! কিন্তু না এই অতৃপ্তি তো আমাদের সাথি। প্রকৃতির আত্মা থেকে আমরা অনেক দূরে।



...